ekabir

 

কয়রায় জামায়াতের ইফতার মাহফিল

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫ টায কপোতাক্ষ কলেজ মিলনায়তনে  এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান। কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম,উপজেলাবিস্তারিত…


আশাশুনিতে সিভিসিএ এবং এলএলএপি ভেলিডিশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে  Climate Vulnability and Capacity Analysis (CVCA) and Localy Led Adaption Palan (LLAP) Validation Workshop অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ফ্রেন্ডশীপ নবপল্লব প্রজেক্টের আওতায় আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্পের রিজওয়ানাল কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, প্রোগ্রাম ম্যানেজার ইঞ্জিনিয়র মমতাজ উদ্দীন। ফ্রেন্ডশীপ আশাশুনির সিনিয়র রিজওয়ানাল ম্যানেজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে মতামত ও প্রস্তাব উত্থাপন করে আলোচনা রাখেন,বিস্তারিত…


আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধে জেলেদের কর্মশালা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলেদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রূন্তরের সুন্দর বন প্রকল্পের আয়োজনে ৪০ জন জেলেসহ ইয়ুথ ফোরামের সদস্যদের অংশ গ্রহনে কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রিজাউল করিম। কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনা করেন, ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি, আব্দুল্লাহ আল মাসুদ ও পবিত্র সরকার। প্রকল্পের লক্ষ্য,বিস্তারিত…


শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে

নিউজ  ডেস্ক  :: ] আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের সিজন; ঐদিন হবে এই সিজনের প্রথম ম্যাচ। আইপিএল নিয়ে এ দেশের মানুষের আছে বাড়তি আগ্রহ। ক্রিকেটপ্রেমীরা যেন এবারের আইপিএলের সকল টানটান উত্তেজনাময় মুহূর্তগুলো নির্বিঘ্নে উপভোগ করতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি এই সিজনের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। দর্শকদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন ইন্টারফেস নিয়ে এসেছে টফি। আপনি যেখানেই থাকুন না কেন, রাস্তা, স্কুল অথবা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং এবং রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সকলেই খুব সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন।বিস্তারিত…


যশোরের শার্শায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০জন আহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শার্শা উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসযাত্রী হাড়িখালী এলাকার লিটন জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল। পথে কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রাবিস্তারিত…


কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা

কামরুল হাসান।। ‘মানব পাচার রুখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, পাচার প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারবে ঘৃণ্য এই অপরাধ রুখতে। পাশাপাশি পাচারের শিকারদের আইনি অধিকার নিশ্চিতে আমাদেরকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে যাতেবিস্তারিত…


সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড়কে সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড় জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার প্রান্তি, জাতীয় নারী দল বক্সার আফরা খন্দকার প্রাপ্তি ও বাংলাদেশ জাতীয় দলের শুটার জাফিরাহ খানম জ্যোতির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সাতক্ষীরা প্রি-ক্যাডেট  স্কুলের আয়োজনে বিদ্যালয় এর হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণবিস্তারিত…


কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচি

কয়রা,(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় সড়কের দুপাশে থাকা গাছে লোহার  পেরেক ঢুকিয়ে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য লোহার পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও  সামাজিক বনবিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজবিস্তারিত…


ভারতে সাজাভোগ শেষে দিয়ে দেশে ফিরলো শিশুসহ ২১ নারী-পুরুষ

বেনাপোল প্রতিনিধি : : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার শিশুসহ ২১ বাংলাদেশী নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার (২১ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ  আহসানুল কাদের ভুইয়া। ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশেরবিস্তারিত…


আশাশুনির কিডনী আক্রান্ত  আমেনা বাঁচতে চায়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জীবনের মাঝ পথে এসে কঠিন ব্যধি কিডনিতে আক্রান্ত আমেনা খাতুন চরম অসহায় হয়ে পড়েছে। রোগের কবলে পড়ে কষ্টকর জীবন যাপন করছেন তিনি। তিনি বাঁচতে চান, আর দশজন মানুষের মত তিনিও স্বাভাবিক ভাবে চলাফেরা করার আশা নিয়ে দিন পার করছেন। আমেনা খাতুন (৩০) আশাশুনি উপজেলা সদরের সোদকনা গ্রামের অসহায় গরীব পরিবারের সন্তান। পিতা শফিকুল ইসলাম একজন গ্রাম পুলিশ। সামান্য বেতন ভাতার চাকুরে পিতার আদরের সন্তান আমেনা দু’ বছর আগে থেকে কিডনি রোগে আক্রান্ত হন। পরিবারের পক্ষ থেকে সাধ্যমত চিকিৎসার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় ভাবে চিকিৎসাকালীনবিস্তারিত…