ekabir
বুধহাটা বেউলা দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বুধহাটা ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুধহাটা ইউনিয়ন সেক্রেটার আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য দাউদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ আব্দুল মাজেদ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ীদেরকে বিদায়বিস্তারিত…
আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ১০২ তম বার্ষিক ওরস শুরু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খাইরিয়া আজিজীয়া দরবার শরীফে ১০২ তম ওরস ও ফাতেহা শরীফ শুরু হয়েছে। প্রধান মেহমান আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ) মঙ্গলবার দরবার শরীফে এসে পৌঁছেছেন। হযরত গাওছুল আযম দেহলবী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) ও গওছুল আযম খুলনবী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফের প্রধান মেহমান দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের সাজ্জাদানশীন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ) এর আগমনেবিস্তারিত…
পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত
বিএনপিই পারে জনগণকে নিরাপত্তা দিতে….খুলনা জেলা আহ্বায়ক
পাইকগাছা খুলনা প্রতিনিধি :: খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপিই পারে জনগণকে নিরাপত্তা দিতে। এদেশের একমাত্র নিরাপদ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সকল সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়াই আমাদের একমাত্র কাজ। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে আমরা দেখেছি বিএনপি বিভক্ত হয়ে বিভিন্ন ব্যানারে মিছিল করতে। আমরা আগামীতে দ্বিধাবিভক্ত বিএনপি দেখতে চাই না। বিএনপি নেতৃত্বে একটাই মিছিল হবে। তিনি বলেন,আওয়ামী লীগের দলীয় প্রধানসহ নেতারা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে। আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যদিবিস্তারিত…
সাতক্ষীরায় ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠান
মেধাবীদের আস্থার ঠিকানা হলো ছাত্রশিবির: সাতক্ষীরা জামায়াতের আমীর
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ও সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে ফেব্রুয়ারি (বুধবার) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে দুপুর ১২ টায় ইসলামী ছাত্র শিবিরের পলিটেকনিক সভাপতি আশিক হাসান শোভনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাসনিম আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর , উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, সেক্রেটারিবিস্তারিত…
শার্শায় ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক -৪
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে রোকনুজ্জামান (৪৫) নামে এক প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিকাঘাত করে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে দুইজন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিলেও টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আরো দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে আরো দুই ছিনতাইকারীকে টাকাসহ আটক করে। এ ঘটনায় গুরুতর আহত ওই ম্যানেজারকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের শিকারবিস্তারিত…
কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতার ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: শ্যামনগরের কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হোসেন সরদারের ৩৮ তম মৃত্যু বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অধ্যক্ষ এস,এম, আব্দুল হাই এর সভাপত্বিতে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ, ইউ, এম, গোলাম বারী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এস, এম, আব্দুল হাকিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা আবুল হোসেন সরদার সেই সময়ে কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তার সময়ে এই প্রত্যন্তবিস্তারিত…
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিনিধি :: পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইসরাইল আলম ‘র সঞ্চালনায় বক্তব্যবিস্তারিত…
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন “(পিটিএফ)” সমাজ কল্যাণে অনন্য
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: দক্ষিণ পশ্চিম স্বাধীন বাংলাদেশের প্রাচীন জনপদ বৃহত্তর যশোর জেলার মাইকেল মধুসুদন দত্তের জন্মভূমি ঐতিহ্যবাহী যশোরের কেশবেপুর উপজেলার যশোর-চুকনগর সড়কের মাইকেলমোড়স্ত “প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)” প্রতিষ্ঠানটি অবস্থিত। ইতিহাস ঐতীয্যের প্রতিক কালোমুখো হনুমান বিলুপ্তপ্রায়। গত মঙ্গলবার সরেজমিন প্রতিষ্ঠানটির বিষয়ে অনুসন্ধানে গিয়ে প্রতিষ্ঠানের সরকারের অনুমোদন আছে কিনা চানতে চাইলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ.কে আজাদ (ইকতিয়ার) সম্মানের সহিত সকল প্রমাণআদী ও সাক্ষাতকালে যা পাওয়াগেছে, গত ০১ জানুয়ারী ২০১৩ সাল থেকে বাংলাদেশ সরকারের ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন এ্যাক্ট মোতাবেক নিবন্ধিত হয়ে (নিবন্ধন নং-কে এইচ এস ৪৪৩/২০১৬) ও সংশ্লিষ্ঠ দপ্তর কর্তৃকবিস্তারিত…
সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা র্যালি,আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর দোতলার হলরুমে বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোন কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, প্রত্যেক ভূমিহীনদের ভূমি তাদের ন্যায্য অধিকার এ অধিকার সংরক্ষণে ভূমি আইন মেনে সকল ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলাবিস্তারিত…
কয়রায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: দৈনিক যুগান্তর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে পত্রিকার রজত জয়ন্তী উৎসব পাতিল হয়েছে। রজত জয়ন্তী পালন উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াছাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকালের প্রতিনিধি মোঃ শরিফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলাবিস্তারিত…


