ekabir

 

ইতিমধ্যে শেষ সীমায় পৌঁছে গেছেন মোদি

t   নিউজ ডেস্ক :: ইউএপিএ-র মতো আইন মোদির শাসনামলের আগেও ছিল। তবে এটি ভিন্ন মতাবলম্বী ও বিরোধী রাজনৈতিক কর্মীদের শায়েস্তা করার অস্ত্রে পরিণত হয়েছে মোদির আমলে। আইনজীবী সুচিত্রা বিজয়ন ও সাংবাদিক ফ্রান্সেসকা রেচিয়ার লেখা বই ‘হাউ লং ক্যান দ্য মুন বি কেজড?’ বইয়ে এমন কয়েকজন ব্যক্তির গল্প তুলে ধরেছেন যারা মোদি ক্ষমতায় আসার পর ইউএপিএ বা অনুরূপ আইনে আটক হয়েছিলেন। তাঁদের মামলাগুলো একেকটা উদাহরণ এবং এসব মামলায় গ্রেপ্তার, সাক্ষ্য–সব নথিই সবার জন্য উন্মুক্ত। বইটি পড়লে মোদির শাসনব্যবস্থার ধারাকারা সম্পর্কে বোঝা যায়। যেমন রাজনৈতিক গ্রেপ্তার, অবৈধ তল্লাশি ও জব্দ করা, ভিন্নবিস্তারিত…


গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির

খুলনা প্রতিনিধি  ::  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াতের আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলসহ সব পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। বছরের পরবিস্তারিত…


ময়মনসিংহে মোবাইল বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক :;  ময়মনসিংহ নগরীতে বিছানায় মাল্টিপ্লাগ নিয়ে মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে থাকা তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মুঠোফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকার তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তারিকুল আলম নগরীর জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্বজনরা জানায়, মুঠোফোনটি বিস্ফোরিত হয়ে দগ্ধবিস্তারিত…


কেশবপুরে মরদেহ কবরস্থানে নিতে হলো নৌকাযোগে

  সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রাম্য রাস্তাঘাট,বসত বাড়ি,উঠান, কবরস্থান। মানুষ মারা গেলেও দাফন করার জায়গা নেই বললেই চলে। উঁচু স্থান পর্যন্ত পৌঁছে গেছে বন্যার পানি। বন্যা প্লাবিত এলাকা হয় মানুষ মারা যাওয়ার পর নৌকায় করে মরদেহ নিয়ে যেতে হচ্ছে কবরস্থানে দাফন করার জন্য। এমনটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামে। গ্রামটির উত্তরপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার দুপুরে কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামের উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫২) গত বুধবার রাতে এশার নামাজ পড়ার পর মারা যান(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এলাকাবাসী জানায়, গ্রামটি বন্যার পানিতে প্লাবিতবিস্তারিত…


অবশেষে আঁতুড়ঘরেই শিবিরের আত্মপ্রকাশ

নিউজ  ডেস্ক  :; সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতিক অঙ্গন থেকে চায়ের দোকান, টিভি টকশো, সর্বত্রই চলছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ে নানান আলোচনা-সমালোচনা। দীর্ঘ সময় আন্ডারগ্রাউন্ডে থাকলেও শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে বেড়েছে শিবিরের মুক্ত বিচরণ। সম্প্রতি প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম ও সেক্রেটারি এস এম ফরহাদ। এতে বেশ নড়েচড়ে বসেছে অন্যান্য রাজনীতিক দলের ছাত্রসংগঠন। অনেকটা নাটকীয়ভাবে তাদের আত্মপ্রকাশ। আত্মগোপনে থেকে ভেতরে ভেতরে সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বাড়াতে সক্ষম শিবিরকে অনেকে তুলনা করছেন বিশ্বখ্যাত গোয়েন্দা বাহিনীর সঙ্গে। নেটিজেনরা বলছেন, তারা ক্যাম্পাসেই ছিলেন। কিন্তুবিস্তারিত…


২৬ সেপ্টেম্বর’ মিলিয়ে দিল সাকিব-তামিমকে

 নিউজ  ডেস্ক  :: ক্রিকেট ইজ আ ফানি গেম—ব্যবহারে ব্যবহারে ক্লিশে এই কথাটাই যেন কীভাবে বারবার সামনে চলে আসে। ক্রিকেট কখনো কখনো এমন এমন বাঁকে দাঁড় করিয়ে দেয় একজন ক্রিকেটারকে, সি এল আর জেমস তাঁর ‘বিয়ন্ড আ বাউন্ডারি’ বইয়ে বহু আগেই বলে দিয়েছেন, ‘তারা ক্রিকেটের কী বোঝে যারা শুধু ক্রিকেটই বোঝে’! সাকিব আল হাসান–তামিম ইকবালের বিষয়টি যেন আপামর ক্রিকেট-ভক্তদের কাছে এমনই। যাঁদের বিষয়াদি শুধুই ক্রিকেট দিয়ে আর মাপা যায় না! চলুন, ফ্ল্যাশব্যাকে এক বছর আগে ফিরে যাওয়া যাক। ২০২৩ সালের ঠিক এই দিনে ঠিক এমনই এক বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপেরবিস্তারিত…


পার্বত্য সমস্যার সমাধানে জাতীয় কনভেনশন ডাকার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক ::  পার্বত্য জেলাগুলোতে উদ্ভূত সংঘাতের ঘটনাগুলোতে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসাবে এই ধরনের সংঘাতের সৃষ্টি করা হচ্ছে। যা সম্পূর্ণ রূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি। এই ঘটনাগুলো হালকা করে দেখার সুযোগ নেই। পতিত ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় ফিরে আসার জন্য পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা, ভাঙচুর ও ‘মব লিঞ্চিং’-এর মতো ঘটনা ঘটিয়ে শিল্পাঞ্চল, ধর্মীয় প্রতিষ্ঠানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে সভায় মত উঠে আসে। বিএনপি মহাসচিববিস্তারিত…


আমাদের কথা না শুনলে গণভবন বঙ্গভবন কোনোকিছুই ছাড়বো না: মামুনুল হক

জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘সরকারকে বলতে চাই, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছেন তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন। ইসলামি শিক্ষাবিদ, আলেম, ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের অনুরোধ নয়, আমাদের অধিকারের কথা। আজ জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকা থেকে বলবো। এরপরে শাপলা চত্বরে যাবো, এরপরও যদি আমাদের কথায় কর্ণপাত না করা হয় তাহলে গণভবন বঙ্গভবন কোনোকিছুই ছাড়বো না।’ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের সিংহজানী উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখাবিস্তারিত…


অবশেষে ভারতে পৌঁছালো বহুল প্রতীক্ষিত পদ্মার ইলিশ

নিউজ ডেস্ক ::  সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রুপালি ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে প্রথম ধাপের ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে। বৃহস্পতিবার মধ্যরাতেই মাছগুলো হাওড়া ফিশ মার্কেটে পৌঁছে যাবে বলে  জানিয়েছে হাওড়া ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে হাওড়াসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে পৌঁছে যাবে এই ইলিশ।এরই মধ্যে পেট্রাপোল বন্দরে বাংলাদেশের ইলিশ পৌঁছে গেছে। প্রথম ধাপে প্রায় ৬টা গাড়িতে ৩০ থেকেবিস্তারিত…


দেশে ফিরবেন কি না সেই সিদ্ধান্ত শেখ হাসিনার: জয়

নিউজ ডেস্ক :: হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাতে (২৪ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে। একই সঙ্গে তার দাবি, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। এদিকে, ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি। কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদবিস্তারিত…