ekabir
পাইকগাছা উপজেলা পরিষদে বৃক্ষ প্রেমিক সিদ্দিকের বকুল গাছের চারা রোপন
পাইকগাছা( খুলনা )প্রতিনিধি ::পাইকগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে বকুল গাছের চারা রোপন করেছেন বৃক্ষ প্রেমিক সিদ্দিক গাজী (৬৭)। বৃক্ষ প্রেমিক খ্যাত সিদ্দিক গাজী উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। এলাকায় সবাই তাকে বকুল সিদ্দিক নামে পরিচিত। ১৯৮৫ সাল থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজারেও বেশি বকুলের চারা রোপন করেছেন তিনি। প্রথমে তিনি বিভিন্ন নার্সারী থেকে চারা কিনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রোপন করতেন। এর পর ১৯৯০ সালে তিনি ১০ কাঠা জমিতে নার্সারী গড়ে তোলেন। যদিও এলাকার লোকজন নার্সারীটি নষ্ট করে দেয়। এরপর আবারও অন্যেরবিস্তারিত…
পাইকগাছায় জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: পাইকগাছায় জাতীয় কন্যা শিশু দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, প্রেসক্লাব সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, রেশমা খাতুন, শিউলি সরদার,বিস্তারিত…
পাইকগাছায় মর্ডান বেকারিকে জরিমানা
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার মর্ডান বেকারিকে জরিমানা করা হরেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সোমবার দুপুরে উপজেলা সদরের মর্ডান বেকারিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং ব্যবহৃত ভোজ্য তেল ব্যবহার করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বেকারি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আওতায় বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি- অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা
ষ্টাফ রিপোটার ::অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা বলেছেন, শিক্ষকতাকে কখনো পেশা হিসেবে দেখিনি সন্তানের উপর যেমন মা-বাবার দায়িত্ব ও কর্তব্য থাকে ঠিক সেই রকম ভাবেই আমি আমার শিক্ষার্থীদের পাঠদান দিয়েছি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে দেখতে দেখতে আজ অবসরে চলে এলাম কিন্তু কোনদিন কোন প্রকার অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের নৈতিক লেখাপড়ার কার্যক্রম দেওয়া থেকে নিজেকে দূরে রাখিনি। সোমবার ( ৩০শে সেপ্টেম্বর ) দুপুরে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম মফিজুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সুলতানা কামরুন্নেছার শিক্ষকতা জীবনের চাকরির বয়স সম্পন্নবিস্তারিত…
সাতক্ষীরার জলাবদ্ধতা নিয়ে ঢাবিতে সংবাদ সম্মেলন, স্থায়ী সমাধানে সাত দফা
শেখ শাকিল, ঢা বি :: সম্প্রতি ভারী বর্ষণে তলিয়ে গেছে সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ এলাকা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রুপ নিয়েছে। হাজার হাজার হেক্টর মৎস্য ঘের একাকার হয়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতিতে পড়েছেন মৎস্য চাষীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানিয়ে এ সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন জেলাটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের মো. মিকাইল ইসলাম, কারুশিল্প বিভাগের তন্ময় মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেখ শাকিল হোসেন এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগেরবিস্তারিত…
দেবহাটায় পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা শাখার আয়োজন পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোলাইমান হোসেন, আ: গফুর সরদার, সখিপুরবিস্তারিত…
জাতীয় দিবস উদযাপনে পরিবর্তন আনবে সরকার
নিউজ ডেস্ক :: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে কয়েকটি জাতীয় দিবস পালনে বাধ্যবাধকতা বাতিল করার কথা ভাবছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিগত ১৫ বছরে প্রবর্তিত কয়েকটি দিবস পালনে নিষেধাজ্ঞা বা বাতিল করার হতে পারে বলে জানা গেছে। যেসব জাতীয় দিবস পালনের ক্ষেত্রে সরকার পরিবর্তন তথা বাতিল বা নিরুৎসাহিত করার কথা ভাবছে, সেগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মৃত্যু ও জন্মদিনই বেশি। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জনপ্রশাসন সূত্র জানায়, ২০২৪ সালে জাতীয় ও আন্তর্জাতিক মিলে ৯১টি দিবসবিস্তারিত…
কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি আ.লীগের আমলে ;তাজুল ইসলাম
নিউজ ডেস্ক :; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। তিনি শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জুরিস্ট ভয়েস জামালপুরের উদ্যোগে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, একটি রাষ্ট্রের কতটুকু পরিমান পঁচন ধরলে প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, সকল এমপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, থানার পুলিশ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে মসজিদের ইমাম পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যায়। আমরা এরকম দেশ আর দেখতে চাই না। তিনি আরও বলেন,বিস্তারিত…
খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্টিত
পাইগাছা,খুুলনা প্রতিনিধি :: শনিবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ,নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, প্রমুখ। সভায় সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে সংগঠনের সকল প্রকার কাগজপত্রসহ প্রয়োজনীয় আয়- ব্যায়ের হিসাব বুঝিয়ে দেওয়ার আহবান করা হয়।
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে শিক্ষক সমিতির জিরোপয়েন্টস্থ কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক সভা সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বদিউজ্জামান কে সভাপতি ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুরূপভাবে প্রধান শিক্ষক এসএম মতিয়ার রহমান কে সভাপতি ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক করেবিস্তারিত…


