ekabir
বুধহাটায় ইসলামী আন্দোলনের সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা দঃপাড়া বাইতুন নুর জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে জামে মসজিদে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাওঃ আবু জাফর। বুধহাটা ওয়ার্ড সভাপতি আসমাতুল্লাহ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা সভাপতি আলহাজ্ব শফিউদ্দীন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি আল আমিন বাপ্পী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আক্তারুল ইসলাম মোজাহিদ, হাফেজ আব্দুল আলিম প্রমুখ।
আশাশুনিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালন করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তারবিস্তারিত…
আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার অতি বৃষ্টি ও বাইরের এলাকার পানিতে নিমজ্জিত কুল্যানইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল ইসলাম। শনিবার বিকাল ৪ টার দিকে তিনি প্লাবিত এলাকা পরিদর্শন ও এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন। অতি বৃষ্টি এবং তালা ও সদর উপজেলার পানির তোড়ে আশাশুনি উপজেলার কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়ন ৩টির শত শত ঘরবাড়ি, অসংখ্য মৎস্য ঘের, পুকুর, আমন ধান ক্ষেত, সবজি ক্ষেত প্লাবিত হয়েছে। মানুষ চরম অহয়ত্বের মধ্যে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। প্লাবিত এলাকার অবস্থা,বিস্তারিত…
কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিশেষ সাধারণ সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: কপিলমুনি প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির বাইরে অনুরুপ কমিটি ঘোষণা দেওঘায় সংগঠন পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় রবিবার ৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্য পদ থেকে এস. এম আব্দুর রহমান, জি.এম মোস্তাক আহম্মেদ, মুন্সী রেজাউল করিম মহাব্বতকে আজীবন বহিস্কার করা হয়েছে। ক্লাবের আহ্বায়ক এইচ.এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোট ১৫ জন নতুন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স.ম সালাহ উদ্দীন ইউসুফ সালাম, এইচ,বিস্তারিত…
মরহুম প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও মরহুম মাস্টার বদিয়ার রহমান এর স্মরণ সভা
নিউজ ডেস্ক :: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে অদ্য ০৫অক্টোবর শনিবার সন্ধ্যায় সংগঠনের দাতা সদস্য মরহুম প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সাবেক সহ-সভাপতি মরহুম বীরমুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান এর স্মরণ সভা নগরীর যশোর রোডস্থ কাইফেং রেস্তোরায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম এর পরিচালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে মরহুমদ্বয়ের কর্মকান্ড ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন। সভায় বক্তারা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র স্মৃতিচারণ করে বলেন তিনিবিস্তারিত…
নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে
উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপনের গুরু দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনী
গোলাম মোস্তফা রাঙ্গা :: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় রংপুর রেঞ্জের ৫ হাজার ৩২৩ টি পূজামন্ডপে ৩৫ হাজারের বেশী প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজার উৎসবে রংপুরের প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মো: আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। রবিবার ৬ অক্টোবর বেলা ১১ টায় রংপুর নগরীর জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র মাহিগঞ্জেবিস্তারিত…
বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম
বেনাপোল প্রতিনিধি :: বাজারে ডিমের মূল্যবৃদ্ধি রোধে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আমদানি করা ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম। এর আগে গত বছরের ৫ নভেম্বর প্রথম চালানে ৬১ হাজার ৯৫০টি মুরগির ডিম আমদানি করা হয়। এর দ্বিতীয় চালানে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আসে গত ৯ সেপ্টেম্বর। সরকারী ঘোষণার ৫০ লাখ ডিমের আজ তৃতীয় চালানে এলো ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগীর ডিম। রবিবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান ২ লাখ ৩১ হাজারবিস্তারিত…
ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদের জানাযা দাফন সম্পন্ন
এম এ আজিজ :: কলারোয়া বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চুর চাচা সাবেক (কৃষি ব্যাংক) কর্মকর্তা আব্দুর রশিদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ভার্চুয়ালী যুক্ত হয়ে শোক জ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা নায়েবে আমির শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকীব মোল্লা, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত…
ছাত্র জনতা আওয়ামী জাহেলিয়াতকে এ দেশ থেকে বিতাড়িত করেছে : শামীম সাঈদী
একরামুল কবীর :: বাংলাদেশ জাময়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র আল্লামা শামীম সাঈদী বলেছেন, আমাদের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতকে তাড়িয়ে ইসলামকে সু-প্রতিষ্ঠিত করেছিলে,আর আজ এদেশের ছাত্র জনতা আওয়ামী জাহেলিয়াত কে বিতাড়িত করে এদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ কি সুগম করে দিয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন,কিন্তু সে সময় তিনি পাননি , তাকে চোরের মত এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে,এর মত আর লজ্জা কি হতে পারে। তিনি বলেন, ইসলাম বিদ্বেষী হওয়ারবিস্তারিত…
বড়দলে আচারী গোষ্ঠীকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের খ্রীষ্টান ধর্মীয়দের বৃহত্তম আচারী গোষ্ঠীকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রশাসন সহ উর্দ্ধতন মহলের কাছে প্রতিকার প্রার্থনা করা হয়েছে। ইউনিয়নের বড়দল খ্রীষ্টান পাড়ায় আচারী গোষ্ঠী ও সিং গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত শত্রুতা, হামলা, মামলার ঘটনা ঘটে আসছে।গত ১ অক্টোবর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের ঘটনাকে কেন্দ্র করে আচারী গোষ্ঠীকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতেছে প্রতিপক্ষ।গনি আচারীর পুত্র শিলবানু আচারী, জোহন আচারীর পুত্র জয় আচারী, মৃত ছহিল উদ্দিন আচারীর পুত্র যাকব আচারী, টিটু আচারী, মৃত ওলিল মন্ডলের পুত্র ইমোনবিস্তারিত…


