ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদের জানাযা দাফন সম্পন্ন

এম এ আজিজ :: কলারোয়া বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চুর চাচা সাবেক (কৃষি ব্যাংক) কর্মকর্তা আব্দুর রশিদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ভার্চুয়ালী যুক্ত হয়ে শোক জ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা নায়েবে আমির শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা  কামরুজ্জামান, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকীব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাধা:সম্পাদক শরিফুজ্জামান তুহিন, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,   অধ্যক্ষ মাও: আহমাদ আলী, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও: ওসমান গনি, সাবেক অধ্যক্ষ মাও: আইয়ুব আলী,মাও: আসাদুজ্জামান ফারুকী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা নামাজে ইমামতি করেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই