ekabir
ডা. বি. চৌধুরী’র আত্মার মাগফেরাত কামনায় দু’আ-মাহফিল আগামীকাল শুক্রবার
নিউজ ডেস্ক :: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং খ্যাতিমান চিকিৎসক প্রয়াত অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী’র (ডা. বি. চৌধুরী) আত্মার মাগফেরাত কামনায় আগামী ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ, রোড নং ৩৬, গুলশান-২, ঢাকা) বাদ আছর দু’আ-মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রয়াত ডা. বি. চৌধুরী’র পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন, ছাত্র, ভক্ত-সমর্থক এবং গুনগ্রাহীদেরকে দু’আ-মাহফিল শরিক হয়ে তাঁর বিদায়ী আত্মার মাগফেরাতের জন্য দু’আ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হয়েছে।
এবার আসছে যে অভিযান, ১ নভেম্বর থেকে দেশব্যাপী আইন প্রয়োগ শুরু
নিউজ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য আগামী ১ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি এবং প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা বলেন, এর আগে ১ অক্টোবর থেকে শুধু সুপারশপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল যাবিস্তারিত…
সরকারি খাস জমি অবৈধভাবে জবর দখল এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ
কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে জবর দখল করে মৎস্য ঘের এবং এলাকায় উৎপাত করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ। এলাকার ভূক্তভোগীরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহ বিভন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। গত মঙ্গোলবারভূক্তভোগীরা ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার বুড়ুলী মৌজার সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে জবর দখল করে মৎস্য ঘের এবং এলাকায় উৎপাত করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চুয়াডাঙ্গা গ্রামের আজিবার রহমান গাজী ছেলে ইমরান গাজী গংদের বিরুদ্ধে একই গ্রামের ভূক্তভোগী জনসাধারণ। অভিযোগে আরও বলাহয়েছে, বুড়লী মৌজায় ১নং খাস খতিয়ানের আনুমানিক ৩বিস্তারিত…
মুখ খুললেন শাকিব খান তৃতীয় বিয়ে নিয়ে
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ব্যক্তিজীবনে দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুটি বিয়েই ছিল গোপনে। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের গলায় মালা দেন নায়ক। সেই সংসার টিকেছিল ১০ বছর। এরপর ২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় এই দম্পতির পথচলা। বর্তমানে সিঙ্গেল ‘ফাদার’ বলা যায় শাকিব খানকে। তার জীবনে অপু-বুবলী, দু’জনেই এখন অতীত। যদিও নায়কের দুই সংসারে দুইটি সন্তান রয়েছে।
১৫ অঞ্চলে সতর্কতা, বজ্রবৃষ্টিসহ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
নিউজ ডেস্ক :: দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। বুধবার (৯ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেতবিস্তারিত…
কলারোয়ায় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবের পূজামণ্ডপ পরিদর্শন
কামরুল হাসান:: কলারোয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বুধবার সন্ধ্যায় তিনি কলারোয়াার কয়লা ঘোষপাড়া পূজামণ্ডপ ও কাশিয়াডাঙ্গা পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও স্থানীয় জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করবে। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তালা ও কলারোয়া উপজেলার সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, তালার ১৯৬ ও কলারোয়ারবিস্তারিত…
নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা
তরিকুল ইসলাম লাভলু, :: কালিগঞ্জের নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) এমজেএফ ফাউন্ডেশনের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম খোকন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা যুব জামাতের সভাপতি ও অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম, জামায়াত নেতা ও নলতা শরীফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রভাষক মামুন বিল্লাহ। উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়েরবিস্তারিত…
আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি
নিউজ ডেস্ক :: কর্পোরেট সুশাসনের জন্য আইসিএসবি ন্যাশনাল কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড—২০২৩ পদক পেয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই পুরস্কার দেয় ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন মাননীয় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।
পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা উপজেলার ২০২৪-২৫ অর্থ বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ। বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, অধ্যক্ষ আজহার আলী, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্চয় কুমার মন্ডল, মাওলানা আমিনুল ইসলাম, অঞ্জলীবিস্তারিত…


