ekabir

 

কেশবপুরে মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান হলেন কামরুল

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: কোটা বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ একদফা দাবীতে কঠোর আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়তেই সারাদেশ ব্যাপী একটি অস্থিরতা অরাজগতা সৃষ্টি হয়। তোপের মুখে পড়েন আওয়ামী নেতৃবৃন্দরা। আওমী সরকারের পতনের পর থেকে পরিষদে অনউপস্থি থাকলেও গত ৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্বপদে বহাল ছিলেন। বর্তমান অন্তরবর্তী সরকার সকল ইউনিয় পরিষদ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলাহয় জনগনের সেবা প্রদানের লক্ষে সকল চেয়ারম্যানগণ নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে অফিসবিস্তারিত…


কলারোয়া এগ্রো ফার্ম অ্যাসোসিয়েশনের কমিটি গঠন।।  সভাপতি হাজী কামরুল, সম্পাদক আশরাফুল

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়া এগ্রো ফার্ম অ্যাসোসিয়েশনের (কেএএফএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। সূত্রমতে, বুধবার (৯ অক্টোবর) অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে হাজী কামরুল হোসেনকে সভাপতি ও আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির অন্য নির্বাহীরা হলেন: সহ-সভাপতি আমান উল্লাহ শেখ, হুমায়ুন কবির ( কিনা) ও রিয়াজ উদ্দিন হাজী। সহ-সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ-কোষাধ্যক্ষ শাহজাহান আলি। নির্বাহী সদস্যরা হলেন: আমিরুল ইসলাম, নিশিত রায়, বিশ্বজিৎ মণ্ডল, সোহাগ হোসেন, খোরশেদ আলি, পারভেজ কাজী, মোস্তফা সরদার ও রজব আলি।


সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

নিউজ ডেস্ক ::  ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও বলাবিস্তারিত…


জামায়াতের নানা প্রস্তাবনা সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য

নিউজ ডেস্ক :: সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করাসহ রাষ্ট্র সংস্কারে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা ১০টি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবনা উপস্থাপন করেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। সংস্কারের প্রস্তাবনা তুলে ধরে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক সংস্কার করতে হবে। বিচারবিভাগ সংস্কার করতে হবে। সুপ্রিম কোর্টের অধীনে আইন কমিশন গঠন করতে হবে। সাইবার নিরাপত্তাবিস্তারিত…


স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

 নিউজ ডেস্ক:: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধানবিস্তারিত…


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করলেন : কোরিয়ার এ্যাম্বেসডর মি.পার্ক ইয়ংসিক

  নিউজ ডেস্ক :: ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর এ্যাম্বেসডর মি. পার্ক ইয়ং সিক এবং ডেপুটি চিফ মিশন মিস ঝিনহি ব্যাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে তারা দেশবাসীর উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন। এই সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়বিস্তারিত…


ইসলামিক মিশন জাপানের সুধী সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও উন্নত করতে জাপান প্রবাসীদের প্রতি আহŸান

নিউজ ডেস্ক ::  জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বাংলাদেশ গঠনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও উন্নত করতে রেমিট্যান্সের প্রবাহকে আরো বেগবান করতে হবে। এয়ারপোর্টে হয়রানি বন্ধের পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা বিধানে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সংস্কার ও একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই সরকারের পাশে থাকার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহŸান জানান। জাপান প্রবাসীদের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবেবিস্তারিত…


দেবহাটায় ছাত্রদলের কর্মী সমাবেশে ডাঃ শহিদুল ইসলাম

এ মএ মামুন :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় লাইন হাউজ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হাসান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুর মোর্শেদ মিলন। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলাবিস্তারিত…


বরিশালে সদস্য সংগ্রহ অভিযান শুরু

স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে -মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেছেন, বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী-এমপি, আমলা ও সাঙ্গপাঙ্গরা কিভাবে দেশ ছেড়ে পালালো আমাদের তা বোধগম্য নয়। ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। অন্তর্র্বতীকালীন সরকারকে কঠোরভাবে আওয়ামী খুনীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেবিস্তারিত…


কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে সকাল দশটায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কলারোয়া উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন এর উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদকবিস্তারিত…