কেশবপুরে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লু্র রশিদের সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আরিফ বিল্লাহ, বুড়িহাটি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল খালেক প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক মোতাহার হোসেন, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রিড়া শিক্ষক সমিতির সভাপতি রাজু আহমেদ।
কেশবপুরে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ।





সম্পর্কিত সংবাদ

  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩