ekabir

 

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ পিনাকী রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার, ফরেস্টার রেজাউল করিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদবিস্তারিত…


কলারোয়া জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান 

এম এ আজিজ : :সাতক্ষীরার কলারোয়া উপজেলা জামায়াতের উদ্দ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ ইতিহাসের কালো অধ্যায় (পল্টনে নিহতদের স্মরনে) আওয়ামী লগী-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। কলারোয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান শিক্ষক মাওঃ কামরুজ্জামানের সভাপতিত্বে কলারোয়া শহীদ মিনার চত্বরে বিকাল চারটায় এ অনুষ্ঠান হয়।  আমির বলেন,গত ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামীলীগ লগি- বৈঠা দিয়ে ৭ জন সহ সারাদেশে ১৬ জনকে নিহত করেন। আওয়ামীলীগের  উদ্দেশ্যে তিনি বলেন ১৭ বছর ক্ষমতায় থেকেও,১৭ মিনিট টিকে থাকতে পারেননি,এটাই আমার আল্লাহর কুদরত। শহীদদের আত্মারবিস্তারিত…


পেঁয়াজের কেজি ২০ টাকা!

 নিউজ  ডেস্ক ::অতিরিক্ত গরম আর বৈরী আবহাওয়া নষ্ট হয়ে গেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। এসব পেঁয়াজ আড়তের গুদামের মেঝেতে ঢেলে ফ্যান দিয়ে শুকানো হচ্ছে আর শ্রমিক দিয়ে চলছে বাছাই কাজ। আর এসব পেঁয়াজ স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে আড়তে। রোববার (২৭ অক্টোবর) সরেজমিন ঘুরে হিলি বাজারে পেঁয়াজের এ চিত্র দেখা গেছে। এতগুলো পেঁয়াজ আড়তে কেন ঢেলে রেখেছেন- জানতে চাইলে আড়তদার আব্দুস সালাম জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মূলত বিক্রি হয়ে থাকে স্থলবন্দর থেকে। তবে পেঁয়াজের গুণগতমান খারাপ হওয়ায় পেঁয়াজগুলো নেয়া হয়েছে আড়ত ঘরে। সেখানে মেঝেতে ঢেলে শুকানো হচ্ছে ফ্যান দিয়ে।বিস্তারিত…


হঠাৎ মাইকে বেজে উঠল শেখ হাসিনার গুণকীর্তন, আটক ৫

 নিউজ ডেস্ক :: যশোরে সদরে আয়োজিত এক কারাতে প্রশিক্ষণ সেমিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন করে সংগীত বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। এর ৭ ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার থেকে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি শুক্রবার বিকেলে যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে। যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন দুপুর ১২টার কিছুবিস্তারিত…


২৮ অক্টোবর কী হয়েছিল ২০০৬ সালে? 

  নিউজ ডেস্ক :: ২০০৬ সালের অক্টোবর। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য তুমুল আন্দোলন চালিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ। এরইমধ্যে ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। ২৮ অক্টোবরের আগের দিন এবং পরের দিনও দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘাত হয়েছিল। তিন দিনের তুমুলবিস্তারিত…


পুরাতন সাতক্ষীরা মোড়ে গণআন্দোলন জোটের পথসভা

নিউজ ডেস্ক :: ‘‘জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরা চাই, সমৃদ্ধশালী জীবন চাই, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান চাই, অতি সত্ত্বর রেশনিং প্রথা চালু চাই, শিক্ষা ও স্বাস্থ্যকে জনকল্যাণমূখী চাই, সব ধর্ম মানুষের মধ্যে ঐক্য চাই, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা চাই, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও দখল মুক্ত সমাজ চাই’’- এই স্লোগানকে ধারণ করে গণআন্দোলন জোট, সাতক্ষীরা এর আয়োজনে সরকারি কলেজ পুরাতন সাতক্ষীরা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টায় গণআন্দোলন জোট সাতক্ষীরার সমন্বয়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের সদস্য উন্নয়নকর্মী ওবিস্তারিত…


আশাশুনিতে ২য় দিনে ৭৭৯ জনকে এইচপিভি ভ্যাকসিন প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ এর দ্বিতীয় দিনে ৭৭৯ ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে টিকা দেওয়া হয়। উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু’ পর্যায়ে এই টিকা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ২১ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। টার্গেট ছিল ৫৮৬ জন, অর্জিত হয় ৫৩৪ জনকে। রবিবার (২৭ অক্টোবর) আশাশুনি সদর ইউনিয়ন, শ্রীউলা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। এসব কেন্দ্রেবিস্তারিত…


ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন যাত্রী ছাউনি ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন

  নিউজ  ডেস্ক  ::  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে একটি যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মৈত্রী দ্বার’ নামে নতুন এই যাত্রী ছাউনির উদ্বোধন করেন। আজ শনিবার এই ছাউনির উদ্বোধন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারত সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলে এই যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। এটি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর। পেট্রাপোল (ভারত)—বেনাপোল (বাংলাদেশ) স্থলবন্দর ভারত-বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্দর। যা দুইবিস্তারিত…


গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফকে দুদকে তলব

নিউজ ডেস্ক ::  দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ নুরুল হুদা তাকে তলব করে চিঠি দিয়েছেন বলে রোববার (২৭ অক্টোবর) জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। তলবি চিঠি ময়মনসিংহের তারাকান্দায় তার নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। গত ২৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমেবিস্তারিত…


কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম নিহত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তীর ছোট ছেলে। নিহত অসীম চক্রবর্তীর শ্যালক অনল ব্যানার্জী জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতবিস্তারিত…