ekabir
শ্যামনগরে দুটি ইটভাটা বন্ধের নির্দেশনা দিলেন ইউএনও
শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরের জনবসতি এলাকায় অবৈধভাবে নির্মিত আশা ব্রিক্স ও মোস্তফা ব্রিক্স নামের দুটি ইটভাটা মালিককে ভাটাবন্দের নির্দেশনা দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। মঙ্গলবার বিকালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ভাটা দুটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে। উপজেলার রামজীবনপুর এলাকার ঘন জনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আলহাজ্ব আরব আলী ও এসএম মোস্তফা নামে দুই ব্যক্তি ইটভাটা পরিচালনা করে আসতেছেন। ওই এলাকার ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা বলেন, আমরা এলাকার সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে ভাটাবিস্তারিত…
স্বৈরাচারের অপচেষ্টা-উসকানিতে ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরে
নিউজ ডেস্ক :: চট্টগ্রামে জজ আদালতের এপিপি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেওবিস্তারিত…
পতিত স্বৈরাচার দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : ফখরুল
নিউজ ডেস্ক :: পতিত স্বৈরাচার পেছন থেকে আবারো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে অভিযোগ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত দুইদিনে রাজধানীতে সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। তিনি বলেন, আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত হচ্ছেন, উদ্বিগ্ন হচ্ছেন। ‘আসলে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, এখন পেছনে থেকে তারা দেশকে আবার অস্থির করে তুলছে। আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। একটু ধৈর্য ধরতে হবে। মির্জা ফখরুল বলেন, এ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ এবিস্তারিত…
ব্যাটারদের ব্যর্থতায় হার বাংলাদেশের
নিউজ ডেস্ক :: ১৮১ রানে পিছিয়ে থাকার পরও ইনিংস ঘোষণা করেছিল মিরাজ বাহিনী। সেটির মাজেজা পাওয়া গেছে চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে সেঞ্চুরির খুব কাছে যাওয়া মিকাইল লুইসকে দ্রুতই ফিরিয়ে শুরুটা করলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার হিসেবে কেমার রোচকেও ফিরিয়েছেন ডান হাতি এই পেসার। শুরু ও শেষের মাঝে তাসকিন নিয়েছেন আরো ৪ উইকেট। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া পেসার তাসকিন নিয়েছেন ৬ উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পাওয়া দিনটা পুরোপুরি তার হওয়ার কথা ছিল। তবে এমন স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ওপেনারদেরবিস্তারিত…
চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতির জবাব দিলো বাংলাদেশ
নিউজ ডেস্ক :: চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে উদ্বেগ জানিয়ে যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তার পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ বলেছে, যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়, চিন্ময় দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোনো কোনো মহল ভুলভাবে উপস্থাপন করছে, তাতে বাংলাদেশ হতাশা ও দুঃখ বোধ করছে। এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র ঘটনাটিকে ভুল ভাবেই তুলে ধরছে না, বরং প্রতিবেশী দু’দেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে, তার মনোভাবের বিরোধী। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে, কোনোরকম ব্যত্যয় ছাড়াইবিস্তারিত…
নিউ ইয়র্কে ৩৪ শিল্পী-কলাকুশলী পেলেন এটিভির আইকনিক স্টার পুরুস্কার
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক :: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এটিভির ষষ্ঠ ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস পুরুস্কার’ পেলেন ৩৪ ভাগ্যবান শিল্পী, কলাকুশলী ও ব্যবসায়ী। স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) নিউ ইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের সেরা তারকা শিল্পী, কলাকুশলী ও ব্যবসায়ীদের উপস্থিততে আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস পুরুস্কার ঘোষণা করেন আয়োজকবৃন্দ। এসময় হলভর্তি দর্শকশ্রোতা করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন। নিউ ইয়র্কে প্রথমবারের মত অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানটি প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান আয়োজবৃন্দ। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ)-এর প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ারবিস্তারিত…
পাইকগাছায় গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায় , মেডিকেল কর্মকর্তা ইব্রাহিম গাজী। বক্তব্য রাখেন প্রেসক্লাবেরসহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিহতবিস্তারিত…
গুনাকরকাটি কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেন্দ্র পরিদর্শন করেন। মাদ্রাসায় সকল শ্রেণির (মাধ্যমিক পরাযায়) বার্ষিক পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নূরুল ইসলাম প্রমুখ তার সাথে ছিলেন।
বুধহাটা পূর্বপাড়া স্লুইস গেটের পলি অপসারণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া স্লুইস গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম উপস্থিত থেকে অপসারন কাজের নেতৃত্ব প্রদান করেন। মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় ও জামায়াত নেতা আব্দুস সালামের নেতৃত্বে পলি খনন কাজ শুরু করা হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, বেতনা নদী খননকাজ চলমান থাকায় গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন করা সম্ভব হয়নি। ফলে অতি বৃষ্টির পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যায় খাল বিল রাস্তাঘাট সহবিস্তারিত…
শোভনালী ০৬নং ওয়ার্ডে জামায়াতের প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরা আগমন ও কর্মী সম্মেলন সফল করতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ৬নং (আংশিক) ওয়ার্ড জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ৩ টায় বালিয়াপুরে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমীর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও হযরত আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর আলহাজ্ব দেছের আলী, সেক্রেটারি মাওঃ জিয়াউর রহমান, আজিজুল, আলামিন, সুমন হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হক প্রমুখ উপস্থিতবিস্তারিত…


