ekabir

 

মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি :: ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ুসহন শীল ফোরামের আয়োজনে মুন্সিগঞ্জে অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্স এর কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি আব্দুর রশিদ গাজী, সাহবাজ মল্লিক, দেবীরঞ্জন মন্ডল, রীতারাণী বাউলিয়া, রঞ্জন কুমার রপ্তান সহ আরও অনেকে।   ফোরামের সভাপতি তার বক্তব্যে বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষিখাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজিবিস্তারিত…


শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের দাবী  

সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে এই দ্বি—বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী ২০২৪—২৬ সেশনের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ—সভাপতি ও খুলনা অঞ্চল সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুলবিস্তারিত…


কলারোয়া প্রেস ক্লাবের আয়োজনে  ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত 

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়া প্রেস ক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বক্তারা এক দেশ, এক জাতি হয়ে নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সিনিয়র সাংবাদিক আনোয়ারবিস্তারিত…


আশাশুনিতে জামায়াতের  রুকন সম্মেলন অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ডিসেম্বর)  সকাল ৯টায় দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর সবুর ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। সম্মেলনে উপজেলা নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর  মাওঃ নুরুল আফছার মুর্তজা, সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম, মাওঃ আব্দুল বারী, শাহ অহিদুজ্জামান শাহীন,বিস্তারিত…


কাপসন্ডা আট দলীয় ফুটবল  টুর্নামেন্টে চেউটিয়া চ্যাম্পিয়ন 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে চেউটিয়া অগ্রয়ী ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার বিকালে কাপসন্ডা ফুটবল মাঠে এখেলা অনু্ষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন দলই করতে পারেনি। দ্বিতীয় অর্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেউটিয়া অগ্রয়ী ক্লাবের শরিফুল ইসলাম অপু ১৭ মিনিটের মাথায় একমাত্র গোল করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে  ক্লাবের সভাপতি ও কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথিবিস্তারিত…


আশাশুনির যদুয়ারডাঙ্গা প্রাইমারী স্কুলের দুরাবস্থায় চরম দুর্গতিতে সংশ্লিষ্টরা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার ৪১ নংেযদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুরাবস্থার কারনে চরম দুর্গতিতে রয়েছে। দুরাবস্থা থেকে বাঁচতে জন প্রতিনিধি ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা ও এলাকাবাসী। বিল, মৎস্য ঘের ও খাল-জলাশয় বেষ্টিত বিদ্যালয়টি ১৯৫০ সালে সচেতন বিদ্যোৎসাহী ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিশুদের শিক্ষাদানে প্রশংসিত ভূমিকা রেখে এসেছে। ৫১ শতক জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার মানও যথেষ্ট ভাল। বর্তমানে সমাপনী ও বৃত্তি পরীক্ষা না থাকায় কৃতিত্বের তথ্য দেওয়া না গেলেও পূর্বে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের চিত্র তুলে ধরা হলো।২০১১ সালেবিস্তারিত…


প্রতাপনগরে হৃদক্রিয়া বন্ধ হয়ে যুবকের ইন্তেকাল 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৌরভ হোসেন নামে এক যুবক ইন্তেকাল করেছেন। কল্যাণপুর গ্রামের ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের ছেলে সৌরভ হোসেন (২৮) বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ টার দিকে স্টোক করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার আছর নামাজের পর কল্যাণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিকারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এ পি এস ডিগ্রি কলেজ অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম পিন্টু, মদিনাতুল উলুমবিস্তারিত…


ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশী যুবক

বেনাপোল প্রতিনিধি :: ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশী যুবক। শনিবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা যুবকরা হলেন, সুজন ফকির (২৮), আব্দুল মোনাব (৩০), রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া (২৩), শাহাদত হোসেন (৩৪)। তাদেও বাড়ী যশোর, নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত)বিস্তারিত…


ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক :: ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিমসহ বিভিন্ন ধর্মের নেতাদের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের সংলাপ চলছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতি-নীতি থাকবে। এটাইতো পরিবার। আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতেই জোর দিয়েছিলাম। আমাদের সকল পাথর্ক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রুবিস্তারিত…


শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন

এস.এম আব্দুল্লাহ :: আগামী ৭ ডিসেম্বর (শনিবার) সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টার সময় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসের পাশে অবস্থিত এক্সিলেন্ট এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেডের হলরুমে প্রতিনিধি সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা নিউজ এর প্রধান উপদেষ্টা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব আনিসুর রহমান গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ডিরেক্টর ও সাতক্ষীরা নিউজের উপদেষ্টা ডা. হাসান ইমাম, সাতক্ষীরা নারী ও শিশু আদালতের পিপি ও সাতক্ষীরা নিউজবিস্তারিত…