মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি :: ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ুসহন শীল ফোরামের আয়োজনে মুন্সিগঞ্জে অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
লিডার্স এর কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি আব্দুর রশিদ গাজী, সাহবাজ মল্লিক, দেবীরঞ্জন মন্ডল, রীতারাণী বাউলিয়া, রঞ্জন কুমার রপ্তান সহ আরও অনেকে।
ফোরামের সভাপতি তার বক্তব্যে বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষিখাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিক ভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগ কালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…


