ekabir
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে প্রধান উপদেষ্টাকে চিঠি
নিউজ ডেস্ক :: তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের মাধ্যমে আরও শক্তিশালী করে, তামাকজনিত অকাল মৃত্যু ঠেকাতে দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বাংলাদেশ গ্রোসারী বিজনেস এসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন খাঁন স্বাক্ষরিত ওই চিঠি সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়। চিঠির মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনে প্রস্তাবিত সংশোধনীগুলো তুলে ধরা হয়। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে এফসিটিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত খসড়ায় যে বিষয়গুলো প্রস্তাব করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো- সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা,বিস্তারিত…
কয়রায় আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ , উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমলেশ চন্দ্র মন্ডল, ফায়ার সার্ভিসের টিম লিডারবিস্তারিত…
কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রসাশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুপ্রোকের সভাপতি শিক্ষক কোমলেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, উপজেলা দুপ্রোকের সাধারণ সম্পাদক. ফিরোজ আলম, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা প্রমুখ।
আওয়ামীলীগ সত্রাস হারুনকে নাশকতার অভিযোগে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
শ্যামনগর প্রতিনিধি ::সাতক্ষীরার শ্যামনগন হারুন গাজী (৩৪) আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি,জোর পূর্বক জমি দখল, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। ৬ ই ডিসেম্বর শুক্রবার আনুমানিক ১২ টায় শ্যামনগর থানা পুলিশের একটি দল তকে থানায় নিয়ে গিয়েছেন বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত অফিসার। তাকে নাশকতার করার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শ্যামনগরের নুরনগর ইউনিয়নেন হরিপুর গ্রামের হান্নান গাজীর ছেলে, হারুন গাজী(৩৩)। এলাকায় একাধিক মানুষের হারুন গাজীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন গত সরকারের আমলে সে এমপি দোলনের ছেলের ক্ষমতা বলেবিস্তারিত…
সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপনে নিবন্ধন ফি কমানোর দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর ২০২৪) রাত ৮টায় পাকাপোল ব্রিজস্থ প্র্রেস উদ্যানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ মুনসুর রহমান। তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে আনন্দের বিষয়। এই কলেজের শুরু থেকে ১৯৪৮ পর্যন্ত আনু. ৪৫০০ জন, ১৯৪৯ থেকে ১৯৫৮ পর্যন্ত আনু. ২০০০০ জন, ১৯৫৯ থেকে ১৯৭৮ পর্যন্ত আনু. ৭০০০০ জন, ১৯৭৯ থেকে ১৯৮৮ পর্যন্ত আনু. ৬০০০০ জন,বিস্তারিত…
বড়দল কলেজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা
জি এম মুজিবুর রহমান ,’:: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলোজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। রবিবার সকালে তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। কলেজিয়েট স্কুলে মাধ্যমিক বিভাগে বার্ষিক পরীক্ষা চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান কেন্দ্রটি পরিদর্শনে যান। তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এসময় উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী তার সাথে ছিলেন। ক্যাপশান ঃ বড়দল কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান।
প্রধান উপদেষ্টা ফেসবুকের সহায়তা চাইলেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে
নিউজ ডেস্ক :: বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে ফেসবুক কর্তৃপক্ষ মেটার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা (বাংলাদেশ) এর ভুক্তভোগী।’ ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি। মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটা’র মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতেবিস্তারিত…
ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি
নিউজ ডেস্ক :: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপির প্রদান করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। রোববার (৮ ডিসেম্বর) বেলা একটার দিকে ৬ সদস্যের প্রতিনিধি দল বারিধারার ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি অফিসার ও কাউন্সেলর নারপাত সিং এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় ভারতীয় হাইকমিশনের ডিফেন্স এট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল মনমেত সিং সাবারওয়াল উপস্থিত ছিলেন। ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী,বিস্তারিত…
কপোতাক্ষ চর ভরাটি জমি নিয়ে দু’পক্ষের দখল ও কর্তৃত্ব নিয়ে সংঘাত সংঘর্ষের আশঙ্কা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার সীমান্ত কপোতাক্ষ নদের চর ভরাটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর মৌজার সাড়ে৪ বিঘা জমি নিয়ে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের মৃত মান্নান গোলদারের ছেলে আবু মুছা গোলদার (৫০) ও খেশরা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে পাচু গোপাল রায় (৫৫) এর সাথে পাইকগাছার হিতামপুর গ্রামের নজরুল গাজীর ছেলে মুহাম্মদ ছহিল উদ্দিন গাজী(৪৮) এর মধ্যে এ বিরোধ দেখা দিয়েছে। মুছা ও পাচু গোপাল জানান ২০০১ সাল থেকে হিতামপুর মৌজায় ১৭ বিঘা জমি স্থানীয় জমিরবিস্তারিত…
সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি আমিনুর রহমান সম্পাদক মজনু সরদার
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৭৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত নারিকেল তলাস্থ কার্যালয়ে বিরতিহীনভাবে এ ভােট অনুষ্ঠিত হয়। ১৬৭১ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতিক নিয়ে মো. আমিনুর রহমান ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা বাঘ প্রতিকে পেয়েছেন ২৭০ ভোট। সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা খেজুর গাছ প্রতিকে ৪৬৭বিস্তারিত…


