শিক্ষক শেখসাদী ভূঁঞার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক কমরেড জনার্দন দত্ত নান্টু এবং সদস্য সচিব কমরেড কোহিনুর আক্তার কনা এক যুক্ত বিবৃতিতে প্রগতিশীল শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার অন্যতম সংগঠক, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের শিক্ষক, ’৯০—এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা, লেখক গবেষক ভাস্কর শেখসাদী ভূঁঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ১০ ডিসেম্বর ’২৪ ভোররাতে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শেখসাদী ভূঁঞা সারাজীবন একটি শোষণ—বৈষম্যহীন সমাজ নির্মাণের স্বপ্ন দেখেছেন এবং শিল্পমাধ্যমে সেই লক্ষ্যে নিজের সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন। দেশের নানা সংকটে তিনি রাজপথের কর্মসূচিতেও শামিল হতেন। তাঁর মৃত্যু এদেশের প্রগতিশীল চিন্তার আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ তাঁর অপূরিত স্বপ্ন বাস্তবায়নের লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
-বিজ্ঞপ্তি






সম্পর্কিত সংবাদ

  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু