সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’র উদ্বোধন

শাহ জাহান আলী মিটন :: ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কার্যালয়ের কনফারেন্স রুমে ভ্যাট সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারি কমিশনার নমিতা রায়’র সভাপতিত্বে ও সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ ফিরোজ শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রনাথ ঘোষ,সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,সাতক্ষীরা সিটি মার্কেট এর ফ্যাশন কিং এর প্রতিনিদি মোঃ মোস্তাক আহমেদ, পাটকেলঘাটা ভূইয়া ট্রেডার্স এর প্রতিনিধি মোঃ শামছুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা নূর আমিন, সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব আলম, রাশিদুল হাসান ইকবাল, মোঃ কামরুজ্জামান, মোঃ মেহেদী হাসান, সৌমিত্র বিশ্বাস,ইনসেরে জেসি, মিনু বিশ্বাসসহ বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী প্রমুখ।

এবারের ভ্যাট সপ্তাহ চলবে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল