মাহফিল বাস্তবায়নে ঝাউডাঙ্গা যুবকমিটির মতবিনিময় সভা
এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যুব কমিটির উপদেষ্টা মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন, যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান (পলাশ), যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস আলী, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাস্টার মঈনুল ইসলাম, মাস্টার আব্দুল হামিদ, যুব কমিটির সহ সভাপতি সোহারাব হোসেন সাজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এরশাদ আলী, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ, সাংবাদিক আব্দুস সালাম, এইচ টি.সি চেয়ারম্যান শোয়েব আক্তার, মোঃ আব্দুল গনি, মোঃ রুবাই, প্রমুখ।
ঝাউডাঙ্গা যুব কমিটির গতবারের মাহফিল সঠিক সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে হাজারো মুসলিম জনতার অনুরোধে আগামি ৭ই জানুয়ারি-২০২৫ ইং তারিখে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ঝাউডাঙ্গা যুব কমিটির হয়ে দ্বিতীয়বারের মতো ঝাউডাঙ্গার মাটিতে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন এবং কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বর্তমান যুবকদের নয়নের মনি যুবকদের আইডল জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন।
সভায় মাহফিল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিতিরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোরবিস্তারিত…
প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপালবিস্তারিত…


