সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মসূচির উদ্বোধন
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ০২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার হল রুমে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ- পরিচালক(অ:দা:) নাজমুন নাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
রিপোটিয়ার হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক গাজী বশির আহমেদ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: ইসমাত জাহান সুমনা।
প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২১ জনকে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ প্রশিক্ষণ প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজবিস্তারিত…


