মাদক বিরোধী অভিযানে ইয়াবা আটক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর গাজীপুর ও তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ভারতীয় ইয়াবা আটক করেছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর ও তলুইগাছা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৬ এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্হান এবং ১২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারবাড়ী নামক স্থানে গোপনে অবস্থান করে। এ সময়ে মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান হতে ০২ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল