বাংলাদেশ ইস্যুতে যা জানালো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে সাংবাদিকদের করা নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। যদিও বেশ কয়েকটি প্রশ্নের বিস্তারিত জবাব দেননি মিলার। তবে তিনি বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর জোড় দিয়েছেন।
একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বাংলাদেশে সম্প্রতি ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। এর জবাবে মিলার বলেন, আমি ওই প্রতিবেদনটি দেখিনি। তবে স্পষ্টতই আমরা বিশ্বাস করি যে- বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রক্রিয়ায় যে কোনো বৈষম্যের বিরোধিতা করব।বাংলাদেশের সরকারি চাকরিতে অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন নিয়োগের অনুশীলনকে সমর্থন করার জন্য স্টেট ডিপার্টমেন্ট কীভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে, জানতে চাইলে মিলার এ প্রশ্নে মন্তব্য করেননি।
নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মত প্রকাশের অধিকারের উপর জোর দেন ম্যাথিউ মিলার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতাসহ তাদের মৌলিক অধিকারের স্বাধীনতা থাকা উচিত। বাংলাদেশের ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন, সেখানে দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে আমরা এই বিষয়টি বহুবার স্পষ্ট করেছি।
সূত্র : মানবজমিন নিউজ
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


