সাতক্ষীরায় আবাসিক হোটেল থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত সীমান্ত নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে।
তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সেখানের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
সম্পর্কিত সংবাদ
আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামাযাতে ইসলামি সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যেগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের নিয়েবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোরবিস্তারিত…


