আশাশুনিতে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি :: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাজার চান্নী চত্বরে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আঃ সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান, সাবেক আমীর ডাঃ নূরুল আমীন, উপজেলা বিএনপি আহবায়ক সম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামাত সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন।

সদর ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, এবিএম আলমগীর পিন্টু, হাফেজ ওসমান গনি, ওমর ফারুক, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আঃ রশিদ, মাওঃ জিয়াউল ইসলাম, বিল্লাল হোসেন। সবশেষে ২৮ অক্টোবরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী, জঘন্য ও খুনযজ্ঞের কলঙ্কিত আলোকচিত্র প্রদর্শন করেন শহীদ জবেদ আলীর পুত্র হাফেজ ওসমান গনি।

এছাড়া উপজেলার শ্রীউলা, প্রতাপনগর ও বুধহাটায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু