আতিফের কনসার্টের ৩৭ দিন আগেই সব টিকিট শেষ
নিউজ ডেস্ক :: চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় সংগীতশিল্পি আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বরের ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টটি।
তবে কানসার্টের ৩৭ দিন বাকি থাকতেই সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজেও এমন তথ্য দিয়েছে।
এই কর্মকর্তা বলেন, অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি।
‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টিটে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ তার ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


