আশাশুনি উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক তানিয়া সুলতানা। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর।
সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মাঠ পর্যায়ের কার্যক্রম বিষয়ে আলোচনা রাখেন, প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার রিসাত রওশন। উপজেলার ১১ ইউনিয়নের যুব সদস্যরা এসভায় উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান