আশাশুনিতে বৈদ্যুতিক শকে একজনের মৃত্যু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দলে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাল্টু মিস্ত্রী (৪০)। তার পিতার নাম ভোলানাথ মিস্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার সকালে বজ্রবৃষ্টি শুরু হলে প্রতিবেশীর বাড়িতে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। লাল্টু মিস্ত্রী বাড়িতে ফিরে বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় মাল্টিপ্লাগ থেকে টিভি প্লাগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় শর্ট সার্কিটে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয় চিকিৎসক মনোহর চন্দ্র মন্ডলেরর কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল