ঝাউডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৪ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক আশরাফুল আলম বুলু।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন, ঢাকা মাহনগর দক্ষিনের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুর রহমান এবং ন্যাশনাল এসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর (মুনা) USA (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাক বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা নূরুল বাসারের পরিচালনায় অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন, মাওলানা আব্দুল কুদ্দুস। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মহিদুল ইসলাম, মোঃ মুর্শিদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন “প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদেরকে যোগ্যতার বিকাশ সাধন করে মানসম্পন্ন দায়িত্ব পালন নিশ্চিত করার মধ্য দিয়ে দুনিয়ার পরিবর্তন সাধন করার যোগ্যতা অর্জন করতে হবে। একইসাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের যাবতীয় কর্মতৎপরতা ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চট্টগ্রাম মহানগরীর প্রত্যেক এলাকায় ইউনিট প্রতিষ্ঠা করতে হবে। মানব সেবার কাজ তৃণমূলে ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনা করেন তারুণ্য শিল্পী গোষ্ঠী, ঝাউডাঙ্গার শিল্পীবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা