আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: শারদীয়া দুর্গোৎসব এর সমাপনী দিনে প্রতিমা বিসর্জনের পূর্বে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। রবিবার দুপুর ১২ টার দিকে তিনি আশাশুনিতে গমন করেন।
উপজেলার মধ্যে অন্যতম সুন্দর ও দর্শনীয় পূজা মন্ডপ উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এছাড়া অন্যান্য পূজা মন্ডপও পরিদর্শন করেন তিনি। পরিদর্শণকালে তিনি মন্ডপগুলোর সার্বিক বিষয় সম্পর্কে খোজ খবর নেন।
পূজা পরিচালনা কমিটি ও আইনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিতদের সাথে কথা বলেন। তিনি আয়োজনের বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সতর্কতার সাথে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
« আশাশুনির শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুযের মাঝে খাদ্য বিতরণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বড়দলে ইমাম পরিষদের সভা অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


