ব্রাজিলের গোলরক্ষকের পর ডিফেন্ডারও ‘আউট’

নিউজ ডেস্ক :: অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে ব্রাজিলের ত্রাহি অবস্থা। একের পর এক ফুটবলার চোটাঘাতে ছিটকে যাচ্ছেন। ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ছিটকে গেছেন। এবার সাইডলাইনে তাদের সঙ্গী হলেন ডিফেন্ডার এদের মিলিতাও।

সিবিএফ থেকে জানানো হয়, ‘রোববার তার (মিলিতাও) কিছু পরীক্ষা করানো হয়, তাতে ডান ঊরুর পেশিতে ছোট চোট ধরা পড়েছে। এই কারণেই তিনি খেলতে পারবেন না।’ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে সাও পাওলোতে যান মিলিতাও। সেখানেই তার চোট ধরা পড়ে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ছয়টায় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর মুখোমুখি হবে তারা।
সূত্র :যুগান্তর নিউজ






সম্পর্কিত সংবাদ

  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী