ভারতে পালিয়ে যাওয়ার সময় খুৃলনার শিল্পপতি আমজাদ হোসেন আটক

লূৎফর রহমান, ভোমরা :: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার শিল্পপতি ও লকপুর গ্রুপের চেয়াম্যান এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলাও রয়েছে বলে জানা গেছে।আটক শিল্পপতি এস এম আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রæপের মালিক।

তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসসহ একাধিক ব্যবসা রয়েছে। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠজন।বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন।

এ তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ নজরদারী রাখা হয়েছে। তিনি আরও জানান, ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন আমজাদ হোসেন। সেখান থেকে তাকে আটক করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল