কলারোয়ার পাঁচপোতায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

কামরুল হাসান:: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে যুবদলের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় পাঁচপোতা চেয়ারম্যান মোড়ে ৬নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিথ্যা মামলায় সদ্য কারামুক্ত নেতা মো: আশরাফ হোসেন। ৬
নং ওয়ার্ড যুবদলের সভাপতি ময়জুদ্দীন  ময়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুবক্কর, সাধারণ সম্পাদক মাহফুজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মহাসিন, বাশার, ইকবাল, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, তারেক আজিজ, সাধারণ সম্পাদক বেনজির প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই