বেনাপোলে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি ;: ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা নামের এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে।
যশোর-৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি’র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোল মুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে সোনার বার গুলো বের করে দেয়। জব্দকৃত সোনার মুল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং সোনার বার যশোর ট্রেজারীতে জমা দেয়া হবে বলে জানান। #
« পাইকগাছায় ৩৪ বছর ধরে ইসলাম ধর্মের ক্লাস হয় না (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপ গ্রহণের আহবান »
সম্পর্কিত সংবাদ
দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তবিস্তারিত…
খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


