ঝাউডাঙ্গায় জামায়াতে ইসলামী (যুব বিভাগ) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াত অফিস অডিটরিয়ামে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) সভাপতি মাওলানা নূরুল বাশারের সভাপতিত্বে ও যুব বিভাগ সেক্রেটারি মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য ও ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন হাফেজ মাওঃ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারী প্রভাষক আশরাফৃুল আলম বুলু, ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, বায়তুল মাল ও অফিস সম্পাদক মোঃ মুর্শিদ আলম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাঃ আবু হাসান, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ, মো: ফারুক হোসেন, হাফেজ আমির হোসেন, সাইদুল ইসলাম রাজু, ইমরান হোসেন সোহাগ, জুয়েল আহম্মেদ, আবু সাঈদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন- ‘আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ, দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।’

কর্মী সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশনা করেন, ঝাউডাঙ্গা তারুণ্য শির্পীগোষ্ঠীর শিল্পী হাফেজ মোঃ ইমরান হোসেন ও মোঃ ইমরান হোসেন। এছাড়াও অনুষ্ঠানে কর্মীদের মান উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের