পাঁজরের হাড় ভাঙার কথা সালমান নিজেই জানালেন
নিউজ ডেস্ক::‘বলিউড ভাইজান সালমান খান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ আছেন। এমন খবর বলিউডের একাধিক গণমাধ্যমে এসেছে। এবার জানা গেল তার অসুস্থতার কারণ। তার পাঁজরের হাড় ভেঙে গেছে। বিষয়টি সালমান নিজেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সালমান খান বলেন— ‘আমার পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে।’
সালমান বর্তমানে তার নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এনডিটিভির তথ্য অনুযায়ী, এই সিনেমার শুটিং করতে যেয়েই আঘাত পান বলিউডের ভাইজান। এরপরই আসলো তার পাঁজর ভাঙার খবর।
পাঁজরের হাড় ভাঙার কথা সালমান নিজেই জানালেন
সম্পর্কিত সংবাদ
‘সিআইডি’-এর পরিচালক
ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-এর প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ তথা বিপি সিংহ আর নেই।বিস্তারিত…
ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
নাটক, বিজ্ঞাপন থেকে শুরু করে বড় পর্দা কিংবা ওয়েব সিরিজ—সব মাধ্যমেই নিজের অনবদ্য অভিনয় দিয়েবিস্তারিত…


