ফেব্রিক্সের নামে মদ আমদানি!
নিউজ ডেস্ক ::চট্টগ্রাম বন্দরে বড় একটি কনটেইনারে আনা বিভিন্ন বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার মদের চালান আটক করেছে করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে চলানটি আটক করা হয়। এই চালানে অন্তত ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, ফেব্রিক্স ঘোষণায় চালানটি আমদানি করেছে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
সম্পর্কিত সংবাদ
টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬:: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতনবিস্তারিত…
দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- এমনটাই প্রত্যাশাবিস্তারিত…


