পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

নিউজ ডেস্ক :: সারাদেশ‘::পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার আরমান শেখের ছেলে মিলন হোসেন মধু (৪৫) ও পূর্ব রাঘবপুর এলাকার নুর আলির ছেলে মঞ্জু প্রামাণিক (৪৪)।

মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক ছিলেন বলে জানা যায়। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে তারা হোটেলে খাবার খেতে এসেছিলেন। এসময় হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের ছুরিকাঘাত করলে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, কি কারণে এ ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে  বিস্তারিত জানানো হবে। সূএ::নিউজ ডেস্ক …






সম্পর্কিত সংবাদ

  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু