পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২
নিউজ ডেস্ক :: সারাদেশ‘::পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার আরমান শেখের ছেলে মিলন হোসেন মধু (৪৫) ও পূর্ব রাঘবপুর এলাকার নুর আলির ছেলে মঞ্জু প্রামাণিক (৪৪)।
মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক ছিলেন বলে জানা যায়। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে তারা হোটেলে খাবার খেতে এসেছিলেন। এসময় হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের ছুরিকাঘাত করলে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, কি কারণে এ ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। সূএ::নিউজ ডেস্ক …
সম্পর্কিত সংবাদ
আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজীউবিস্তারিত…
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা-মেয়ে
নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।বিস্তারিত…


