শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সাতক্ষীরায়

নিউজ ডেস্ক :: ৯ দফা দাবীতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে সাতক্ষীরা শহরের অভ্যন্তরে ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার সকালে ১১টায় শহরের খুলনা রোড মোড় থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে এসে অবস্থান গ্রহণ করেন। এসময় তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন স্লোগান দেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না বলে নিশ্চয়তা দিলে পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হোসেন, এস কে আবির, খায়রুল হোসেন,ইকরামুল কবীর প্রমূখ।পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা রোড মোড় থেকে মিছিল নিয়ে নারকেলতলা এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।

সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে খুলনা রোড মোড়ে জড়ো হলে আশে পাশের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। এসময় বিক্ষোভ মিছিলে অনেক পথচারী ও সাধারণ মানুসকে সম্পৃক্ত হতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত নয় দফা দাবি আদায়ে আমরা বিক্ষোভ করছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচী চালিয়ে যাব।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করেছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।






সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান