আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষকে সোচ্চার হতে হবে– — —— কলারোয়ায় সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা শনিবার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল ময়দানে বিএনপি আয়োজিত নৈরাজ্যবিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সফল করতে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষকে সোচ্চার হতে হবে। তিনি উপজেলার সীমান্তবর্তী ছয় ইউনিয়নের সমন্বয়ে আগামী ৩০ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠেয় সোনাবাড়িয়ার প্রতিবাদ সভা সফল করতে সকলকে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার আহবান জানান। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহ-সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্প্দক গোলাম রসুল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সস্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আব্দুল হামিদ, ফজলুল হক, আশরাফুজ্জামান মন্টু, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মঘু তবিবর রহমান বিশ্বাস, যুবদল নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, মাস্টার শাহাজাহান আলী, মেহেদী হাসান রাজু, শফিউল আলম, মোখলেছুর রহমান, ফারুক হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষেবিস্তারিত…
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
কামরুল হাসান।। কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালবিস্তারিত…


