আর কোনো ফ্যাসিবাদের হাতে দেশকে ইজারা দেওয়া হবে না: জামায়াত আমির

নতুন করে আর কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে ইজারা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই। তবে দোষীদের বিচার এ দেশের মাটিতেই হতে হবে।

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই। তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।

আওয়ামী লীগকে ফ্যাসিস্টদের একটি ক্লাব উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের হত্যার ফল আওয়ামী লীগকে অবশ্যই ভোগ করতে হবে।

একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করা জামায়াত এখন ঠিক করছে কে মুক্তিযোদ্ধা হবেন, কার কবর কোথায় হবে—এমন মন্তব্যও করেন তিনি।

সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, চব্বিশের চেতনা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার। ফ্যাসিবাদের পথে হেঁটে আওয়ামী লীগের পরিণতির দিকেই এগোচ্ছে বিএনপি।

এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি সরকারে এলে বারবার ব্যর্থতার পরিচয় দেয়। বিএনপি এখন আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে।

জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা যারা করেছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজহারুল ইসলাম বলেন, জামায়াত কচুপাতার পানি নয়, এটি দেশের গণমানুষের আদর্শিক দল।






সম্পর্কিত সংবাদ

  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী