কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার এবং মাদক মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কলারোয়া থানার মামলা নং-৮, তারিখ ০৫ আগস্ট ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর এজাহারভুক্ত আসামি সুজন হোসেন (২৮)কে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়। তিনি কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালির মাঝের পাড়া এলাকার মো. মোমরেজুলের ছেলে।
অভিযানে সুজনের কাছ থেকে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরেবিস্তারিত…
কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
কামরুল হাসান।।কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিটাবাড়ি দখলচেষ্টা, একের পরবিস্তারিত…


