আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০.৩০ টায় স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ মন্ডল,সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,ঝংকর ঢালী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালনগর স/প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা সুলতানা,হাড়ীভাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,গোদাড়া স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, দয়ারঘাট স্কুলের প্রধান শিক্ষক মুর্শিদা পারভিন, কমলাপুর স্কুলের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, শ্রীকলস স্কুলের প্রধান শিক্ষক মিনানুন্নাহার,ধান্যহাটি স্কুলের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম,আশাশুনি মডেলের সহকারী শিক্ষক মীরা রানী মুখার্জী, আক্তারুজ্জামান পিন্টু,সালমা খাতুন,খাদিজা খাতুন, আজমিরা খাতুন,বিপ্লব কুমার,শরিফুল ইসলাম, এখলাছ হোসেন,নাজমুন নাহার প্রমুখ।
চাকরী জীবন থেকে অবসরে যাওয়া সংবর্ধিত অতিথি নিরঞ্জন কুমার মন্ডল ১৮/৪/৮৭ সালে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকরী জীবন শুরু করেন। ৩০/৩/২০০০ তারিখে বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে প্রমোশন নিয়ে যোগদান করেন। এরপর ২০১৬ সালে সবশেষ বদলী হয়ে আশাশুনি মডেল স্কুলে যোগদান করেন। আর এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীর শেষ সময় (১৫/০৬/২৬) পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। উপস্থিত অতিথিবৃন্দ,সহকর্মীবৃন্দ,কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ,কর্মচারী ও ছাত্রছাত্রীরা অস্রুস্বজল ও আবেগ আপ্লুত হয়ে বিদায়ী প্রধান শিক্ষককে বিদায় জানান। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে একজন সৎ, কর্মঠ ও যোগ্য শিক্ষকের কর্মময় জীবনের অবসান ঘটলো।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।। উপকূলবর্তী উপজেলা আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানেরবিস্তারিত…
আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত হাজরাখালী পানি উন্নয়ন বোর্ডের ভেড়ীবাঁধ পরিদর্শন করেছেনবিস্তারিত…


