বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বাল্য বিবাহ প্রতিরোধ, করি সুশিক্ষায় জীবন গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস, গোপিনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরার শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋশিল্পীর প্রোগ্রাম ম্যানেজার(ইএমপি) সনোজ কুমার বসু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ঋশিল্পীর ম্যানেজার (মিডিয়া অ্যান্ড পাব:) মারিও পান্ডে, বিদ্যোৎসাহী গণপতি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, জাকিয়া পারভীন, ঋশিল্পীর প্রোগ্রাম সুপার ভাইজার আমিনুল ইসলাম, জুনিয়র অফিসার প্রোগ্রাম গৌতম সরকার, সিনিয়র ইপিএ সুধীর জয়ধর, এসও দুঃখীরাম মন্ডল, ইপিএ জোছনা আরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, শিক্ষার্থী মহামায়া, সৃষ্টি মন্ডল, বেত্রবতী হাইস্কুলের অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। উদ্বুদ্ধকরণ সভা শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুদ্রনীল পালসহ ঋশিল্পীর গুণী শিল্পীরা। এসময় তবলায় সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আদিত্য দে।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
  • কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত