কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের আমেনা বেগমের পরিবারের। প্রতিপক্ষের নানামুখী হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের মুখে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তারা। শনিবার কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন আমেনা বেগম। সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, উপজেলার কেরালকাতা গ্রামের জাকির হোসেন, ছোটো জাকির, পুটুনি গ্রামের নাজমুল হোসেন, আবু সাঈদ নানাভাবে তার ও তার পরিবারকে নিরাপত্তাহীন করে তুলছে। আমেনা বেগম উল্লেখ করেন, গত বছরের ৪ ডিসেম্বর জাকিরের বিরুদ্ধে আমার ছেলে মিকাইল একটি জিডি করে। সেই জিডি তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষরা নানাভাবে হুমকি দেয়ার একপর্যায়ে গত ৩০ এপ্রিল কাজিরহাট বাজারে আমার ছেলেকে মারধর করতে উদ্যত হয় ও গালিগালাজ করে হুমকি দেয়। এতে আমরা নিরাপত্তাহীন বোধ করি। এই হুমকির কারণে গত ১ মে থানায় ফের জিডি (নং-১৬) করি। এই ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই