ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড মাঠে এ খেলা শুরু হয়।

ফাইনাল খেলায় পায়রাডাঙ্গা ক্রিকেট একাদশ ও মনির ক্রিকেট একাদশ চুপড়িয়া অংশগ্রহণ করে। নির্ধারিত ১৭ ওভারে পায়রাডাঙ্গা ক্রিকেট একাদশ ১৪০ রান সংগ্রহ করে। জবাবে মনির ক্রিকেট একাদশ চুপড়িয়া ১১৯ রানে অলআউট হয়ে যায়। ফলে পায়রাডাঙ্গা ক্রিকেট একাদশ ২০ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল বাসার। ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস আলী বিশ্বাস, মোঃ ফজলুর রহমান, যুব জামায়াতের সভাপতি মোঃ ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারুণ্য স্পোর্টিং ক্লাব ঝাউডাঙ্গা এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত