ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন :: ব্রেকিং দ্য সাইলেন্স-এর “স্পিক আপ” প্রকল্পের আলোকে ৩দিন ব্যাপি অ্যাডভোকেসি, জবাবদিহিতা এবং মানবাধিকারে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৭ থেকে ৯ এপ্রিল ৩ দিনব্যাপি উক্ত সিএসও’দের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি সাতক্ষীরা অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত হয়।

সিএসও’দের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ভূমিকা, অধিকার ও মানবাধিকারের মৌলিক ধারনা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, লিঙ্গভিত্তিক সংবেদনশীলতা ও সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গী, ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, অ্যাডভোকেসি ও এর ডু-নো-হার্ম নীতি, কমিউনিটি জবাবদিহিতা বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

প্রশিক্ষণে সাতক্ষীরার ১১টি প্রতিষ্ঠানের ২১জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেনন, স্পিক আপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মো. নূর জামান, কমিউনিটি অর্গানাইজার আফরোজা সুলতানা এবং প্রজেক্ট অফিসার সাহাল-উল ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল