ঝাউডাঙ্গায় প্রবাসী ও স্থানীয় ভাইদের সহযোগীতায় ঈদ উপহার বিতরণ
এস.এম আব্দুল্লাহ :: ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের গরিব অসহায় আড়াই শত পরিবারের মাঝে প্রবাসী ও স্থানীয় ভাইদের সহযোগীতায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ ২৫শে রমজান (১৫ই মার্চ) রবিবার সকাল ১০টায় ঝাউডাঙ্গা বাজার জাগরনী ক্লাব চত্বরে সদর থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পির পরিচালনায় ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া প্রবাসী মোঃ কামরুজ্জামান লেলিন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা শাহাজাহান আলী বাবলু, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আলতাফ হোসেন, মিন্টু, লিটন হোসেন, আইয়ুব আলী, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
ঈদ সামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জন্য ঈদের বাজার করা কঠিন হয়ে পড়েছিল। এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনাবিস্তারিত…
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…


