ঝাউডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

এস.এম আব্দুল্লাহ :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধায় ঝাউডাঙ্গা জগন্নাথদেব মন্দির প্রাঙ্গণে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রানা, জেলা যুবদলের আখতারুজ্জামান বাপ্পি, বিএনপির সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহাজান আলী বাবলু, ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল হুদা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কবিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মোঃ সুজন হোসেন, প্রমুখ।

শেখ আব্দুল হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন