খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানকে গুলি করেছে দুর্বৃত্তরা
ডেস্ক নিউজ :: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার (৪০) মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিক্যালের এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা।
জানা গেছে, গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।
« আশাশুনিতে পুলিশের চেকপোস্ট ও টহল কার্যক্রম (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ব্রক্ষরাজপুরে শহীদ শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া »
সম্পর্কিত সংবাদ
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনবিস্তারিত…
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামেবিস্তারিত…


