খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ :: খুলনায় এবার নিহতের তালিকায় যুক্ত হলেন একজন গণমাধ্যমকর্মী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিককে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের আরো একজন আহত হন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

ঘটনার পর তাদের দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যতর চিকিৎসক এমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন এবং দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

সাংবাদিক ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটি পত্রিকায় কর্মরত এবং তিনি শলুয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, তিনিসহ অন্যান্য অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয়রা জানান, সাংবাদিক ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটি পত্রিকায় কর্মরত এবং তিনি শলুয়া প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় তিনটি মোটরসাইকেলে আসা ৪ জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দেবাশীষ বিশ্বাসও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেয়।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
  • কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” -এমপি ইজ্জত উল্লাহ
  • ভালুকা চাঁদ পুরে ছোট ভাইয়ের মৃত্যের খবরে বড় ভাইয়ের মৃত্য
  • মায়ের সাথে ইফতার করা হলো না সজীবের
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি