বানভাসিদের মাঝে জাহিন ফাউন্ডেশন ও সাতক্ষীরা নিউজের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক :: জাহিন ফাউন্ডেশন, সাতক্ষীরা ও সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামে সামগ্রী বিতরণ করা হয়।

জাহিন ফাউন্ডেশনের পরিচালক ও সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবীর এর নেতৃত্বে মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে ত্রাণ সামগ্রী নিয়ে পাইকগাছায় যান। এ সময় সাতক্ষীরা নিউজের প্রকাশক ও জাহিদ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী এস এম আব্দুল্লাহ, সদস্য প্রাক্তন প্রধান শিক্ষক হালিমা খাতুন, নির্বাহী সদস্য মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম খোকা ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সকাল ১১ টার সময় পাইকগাছার সোলাদানা খেয়াঘাট থেকে ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এনামুল হকের সার্বিক সহযোগিতায় নৌকায় করে বন্যা কবলিত দেলুটি ইউনিয়নের ২২ নম্বর ফোল্ডারে অবস্থিত তেলিখালি গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় সমাজ সেবক মামুনুর রশিদের সহযোগিতায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ওই অঞ্চলে উপস্থিত নারী, পুরুষ এবং শিশুদের মাঝে ৪৫০ বোতল পানি ও পরিধেয় কাপড়-চোপড় বিতরণ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত